সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজিপুরের রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ দুই দশক ধরে জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনগণ। সোমবার দুপুরে উত্তর গোদারবাগ বাজারে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন গ্রামের কয়েকশ বাসিন্দা।

“উত্তর গোদারবাগ যুব সংঘ”র আয়োজনে ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে গুরুত্বপূর্ণ রাস্তাটির সঠিক মেরামতের জোর দাবী জানান।তারা জানান, খাসরাজবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোদারবাগ বাজার থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ রাস্তাটি গত ২০ বছর ধরে সংস্কারের মুখ দেখেনি। কাঁচা এবং ভাঙাচোরা এই রাস্তায় বর্ষা মৌসুমে হাঁটাচলা করা দুঃসাধ্য হয়ে পড়ে।

স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক এবং দিনমজুরগণ প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে রোগী পরিবহন, স্কুলগামী শিশু এবং বয়স্ক মানুষদের যাতায়াতে ভোগান্তি বেড়েছে বলেও তারা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়