পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে উ শৈ সিং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪- এর ২৭(১) ধারা মোতাবেক মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এবং দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গেল ফেব্রুয়ারিতে বীর বাহাদুর উ শৈ সিং, স্ত্রী মে হ্লা প্রু ও তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আবেদনে বলা হয়, বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট উ শৈ সিং ও তাঁর পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। এ জন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।