সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে বঞ্চিত আবেদনকারীরা পুনরায় তদন্ত ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বচ্ছ লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন।

নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের এর অভিযোগ করে বক্তারা বলেন, তদন্ত কমিটি সঠিকভাবে যাচাই-বাছাই না করে অযোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। কিছু ডিলার নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হওয়ায় স্থানীয়দের প্রতি বৈষম্য করা হয়েছে। তারা দাবি করেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে পুনরায় লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হোক।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ রোববার দুপুরে উপজেলা পরিষদ গেটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন – আব্দুল মোত্তালেব , আজিজুল ইসলাম, ফখরুল ইসলাম , রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম, রোকেয়া বেগম, দৌলত হোসেন, আব্দুল লতিফ , সেকেন্দার আলী লিমন, হান্নান মিয়া, আব্দুল লতিফ বাবলু প্রমুখ।

বক্তারা স্থানীয় সরকারের কাছে জোরালো দাবি জানান, দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হোক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়