
সংবাদের আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদান করেছেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী।
এদেশের ইতিহাসে যে কজন মহীয়সী নারীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, মেহেরীন তাদের একজন। তার এই আত্মদান আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাই একদিন না একদিন পৃথিবী ছেড়ে যাবে, তবে কেউ কেউ থেকে যায় তার কাজের মাধ্যমে। মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ সেই বিরল উদাহরণ।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে মেহেরীন চৌধুরীর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার বাসায় এসে বুঝতে পারলাম, মেহেরীন ছিলেন সততার এক অনন্য প্রতীক।
এই সময় মির্জা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, বড় ছেলে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, জাকির তালুকদারসহ আরও অনেকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.