বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পটুয়াখালী ভার্সিটির’র সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তি পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘র সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর। বিকাল সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে একাডেমিক ভবনের সম্মুখে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কেক কেটে পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেল ৩.৪৫ মি. কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে ও মুহসিন তানজিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র সাংবাদিক সমিতির উপদেষ্টা মমিন উদ্দিন, সুজন কান্তি মালী সাবেক সভাপতি নুর মোহাম্মদ শাহীন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো: জান্নাতুক নাঈম জীবন, এনএফএস শিক্ষার্থী আজমীর হোসেন খান,এএনএসভিএম অনুষদের মোঃ মেহেদী হাসান,সাদত মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা ও ভাইস-চ্যান্সেলর।পরে প্রধান অতিথি সাংবাদিক কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অতিথিদের সন্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়