আমার চোখে জুলাই বিপ্লব” শহীদদের স্মরণে জেলা প্রশাসক
কুড়িগ্রাম কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮ জুলাই ২৫ ইং তারিখ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদের স্মরণে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন কুড়িগ্রামর জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এছাড়াও জেলার বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জুলাই শহিদদের স্মরণে বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, প্রতিটি মানুষকে পরিবর্তন হতে হবে নিজেরাই যখন ভালো মন্দ বিচার করে চলবেন তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন সম্ভব। পাশাপাশি তিনি পৌরসভার প্রতিটি রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিভিন্ন স্তরের জনগণের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন, পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর ও মন উভয়কে ভালো রাখে, তাই মন কেউও পরিষ্কার রাখতে হবে।
তাতে করে প্রতিবেশীদের মধ্যে ময়লা আবর্জনার মত ঝগড়াঝাঁটি লাগবে না, পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি শেষ করা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।