
শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা’ নিয়ে শেরপুরের নকলায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ২৬ জুলাই বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাচকাহনিয়া (গাবতলী) বাজারে এ সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এড. মাজহারুল ইসলাম বাবু। পাঠাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.