শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও নারীকে মারধরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দাবীকৃত চাঁদা না পেয়ে শিরিন আক্তার নামে এক নারী ও তার স্বামী যুবদল নেতা আব্দুল কাদের কে মারধরের অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) জুম্মার নামাজের সময় এঘটনা ঘটে।

এই ঘটনায় গতকার রাতে টঙ্গী পশ্চিম থানায় ও গাজীপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর শিরিন আক্তার। আজ শনিবার বিকালে সাংবাদিকদের কান্না বিজড়িত কন্ঠে ভুক্তভোগী শিরিন আক্তার জানান, কয়েক মাস পূর্বে পৈতৃক সুত্রে পাওয়া ৫ কাঠা জমি বিক্রি করতে গেলে ২০ লক্ষ চাঁদা দাবী করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। পরবর্তীতে ১ লক্ষ টাকা আদায় করেন তিনি।

এরপর বাকি টাকা না পেয়ে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকেন তিনি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্রিত জমির সীমানা প্রাচীর করতে গেলে জাহাঙ্গীর আলম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে বাসায় ডুকে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়ে আমি ও আমার স্বামী আব্দুল কাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ও সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দেই।

ভুক্তভোগী নারীর আরোও বলেন, আমার স্বামী বিএনপি’র রাজনীতির সক্রিয় সদস্য হয়েও এই চাঁদাবাজদের হামলার শিকার হতে হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবী করেন তিনি। ভুক্তভোগীর স্বামী আব্দুল কাদির জানান, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমার সাথে এই ধরণের নেক্কার জনিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সিনিয়র নেতৃবৃন্দদের ঘটনা জানিয়েছি। জাহাঙ্গীর আলমের মতোন চাঁদাবাজদের বিরুদ্ধ যেনো দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় সেই সাথে প্রশাসনের প্রতি আকুল আবেদন সঠিক তদন্তের মাধ্যমে আমাকে উপযুক্ত আইনী সহায়তা প্রদান করা হোক।

এবিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে অভিযোগকারীর পারিবারিক দ্বন্দ্ব আছে। গতকাল জুম্মা নামাযের সময় তাদের পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে আমরা স্থানীয়রা মিলে সমস্যার সমাধান করে দেই। আমার বিরুদ্ধে মারধর বা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়