
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদক কারবারি অনলাইন জুয়া খেলায় বাঁধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়েছে দুবৃর্ত্তরা। বুধবার ( ১৬ জুলাই) পৌর এলাকার সাতপোয়া (দিয়ারকৃষ্ণাই) ঝিনাই নদী সংলগ্ন দিগপাইত -সরিষাবাড়ী- তারাকান্দি বাইপাস সড়কে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলো - রাসেল মিয়া (৩০) ও তার মা আসমা বেগম (৫০) এবং তার চাচা গিয়াস উদ্দিন (৬৫)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পুলিশ ও অভিযোগ সুত্রে জানান যায়, স্থানীয় কয়েকজন তরুন ঝিনাই নদী সংলগ্ন সড়ক ও তার আশপাশ এলাকায় মাদক সেবন ও অনলাইন জুয়ার আড্ডা স্থলে পরিণত করেছে। সম্প্রতি তারা রাতেও বহিরাগত তরুনদের নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় বসে অনলাইন জুয়া ও মাদক কারবারির আড্ডা বসায়। এ নিয়ে এলাকায় তাদের নিয়ে সমালোচনা করছে এলাকার সাধারণ মানুষ।
এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলে স্থানীয় রাসেল মিয়া। এ ঘটনার জেরে ১৬ জুলাই দুপুরে সাতপোয়া ঝিনাই নদী সংলগ্ন মনির দোকানের পাশে রাসেল মিয়া ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত ছিলেন।
এসময় ৮ থেকে ১০ জন তরুণ রাসেলকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার ডাক চিৎকারে তার মা আসমা বেগম, চাচা গিয়াস উদ্দিন ফিরাতে গেলে তাদেরকে পিটিয়ে হাত ভেঙে দেও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাতপোয়া এলাকার শান্ত, সৈকত, লেমন, শিপন, লিয়ন, তামিমসহ আরও ২/৩ জন এ হামলায় অংশ নেয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। ভুক্তভোগী রাসেল মিয়া বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করছে, এমনকি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবেও কাজ করছে। তিনি তাদের এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় শত্রুতাবশত হামলার শিকার হন।
এ ঘটনার বিচার দাবি করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে শিপন মিয়া অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, মাদক ও অনলাইন জুয়ার সাথে আমি বা আমরা কেউ জড়িত না। রাসেলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুধু হয়, মারামারি হয়নি। বিষয়টি আপস-মিমাংসা হয়ে যাবেন বলে তিনি বলেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান সাংবাদিকদের জানান, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.