গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৪৫ পুলিশ সদস্য আহত
সংবাদের আলো ডেস্ক: গোপালগঞ্জে নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রলীগের হামলায় ৪৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া আরো অনেক সাংবাদিকও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধনা উপদেষ্টার প্রেস ইউংয়ে জমা দেওয়ার পুলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জ জেলায় বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
এতে আরো বলা হয়, বুধবার সেনাবাহিনী ও পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে বুঝানোর চেষ্টা করে। কিন্তু তারা কোনো কথা না শুনে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ এনসিপির নেতা কর্মীদের উপর আক্রমণ করে। এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলা কারাগার সহ অন্যান্য সরকারি স্থাপনায় হামলা করে। এসময় সংঘর্ষে চারজন নিহত হন। প্রায় ৪৫ জন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।