
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের সন্ত্রাসী হামলা ও দেশজুড়ে চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামাতের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এনায়েতপুর হাটখোলা জামে মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এসময় বিভিন্ন এলাকা থেকে জামাযাত-শিবিরের বিপুল সংখ্যক মানুষ একে অংশ নেয়।
পরে এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে পথ সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামাতের আমির ডাক্তার সেলিম রেজা।
থানা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর, মওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হামজা ও শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
এছাড়া আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে সবাইকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.