রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
সংবাদের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে হাজারো নেতাকর্মী নিয়ে শুরু হয় পদযাত্রা।
এতে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জেলা-উপজেলার নেতারা।
পরে শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।