সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

সংবাদের আলো ডেস্ক: নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় এসে রাত্রী যাপন শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা খুলনা ত্যাগ করেন।

বহরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও একদফার ঘোষক নাহিদ ইসলাম, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনসিপি খুলনার নেতা আহমেদ হামিম রাহাত জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে এনসিপি নেতারা পর্যায়ক্রমে রওনা দেন। সাড়ে ৯টায় শেষ বহর খুলনা ছাড়ে। নেতারা সার্কিট হাউজ ও সিটি ইন হোটেলে ছিলেন।

এনসিপি নেতাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে হামিম রাহাত বলেন, ‘তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখবেন।’

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়