
সংবাদের আলো ডেস্ক: ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। মাসজুড়ে চলবে এই বৃষ্টিপাত।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণাঞ্চলে কিছুটা কমেছে বৃষ্টি। এখন চলছে উত্তরাঞ্চলে। ঢাকায় আজ সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.