গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রতি অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামী গলাচিপা উপজেলা শাখা।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হলেন সহ-সভাপতি কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী মোঃ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম দুর্দিন থেকে কলাগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ধর্ম ও বর্ণ মানুষের সাথে মিশে একাকার। তিনি ছোটবেলা থেকে স্বে”ছাসেবী কাজ করা মানুষ। দলের দুর্দিনে দলীয় মানুষের পাশে থেকেছেন।
কর্মী বান্ধব নেতা কর্মীদের খবর নিয়েছেন। এবিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, কলাগাছিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। কলাগাছিয়া ইউনিয়নের কোন চাঁদাবাজ থাকবে না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর, হিন্দু মুসলমান ভাই ভাই যদি আমার ইউনিয়নে সাম্প্রদায়িক কোন দ্বন্ধ থাকবে না।
জামায়াতে ইসলাম কখনও কোন সাম্প্রদায়িক পছন্দ করে না ও কোন চাঁদাবাজ পছন্দ করে না। তারা মানুষের কল্যাণে কাজ করতে চায়। আসুন ঢাকাতে আমাদের ১৯ জুনের জামায়াতে ইসলামী মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সকলে মিলে সফল করি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।