বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হান্ডিয়ালের কাঁঠাল বিস্ময় – একটি কাঁঠালের ওজন ১মন ২ কেজি

সুঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। মৃত ছাইফ উদ্দিন এহিয়া মাস্টারের বাড়ির আঙিনার একটি কাঁঠাল গাছে ধরেছে বিশাল আকৃতির এক কাঁঠাল, যার কাঁচা অবস্থায় ওজন ৪২ কেজি, আর পাকলে দাঁড়াবে প্রায় ৬০ কেজি! স্থানীয়রা জানান, এই বিরল আকৃতির কাঁঠাল দেখতে ভিড় জমিয়েছেন এলাকার বহু মানুষ।

কাঁঠালটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট, আর পরিধি প্রায় দেড় হাত। গাছটির বয়স ৩০ বছরের বেশি বলে জানা গেছে, তবে এত বড় কাঁঠাল এর আগে কখনো দেখা যায়নি। ছাইফ উদ্দিন মাস্টারের পরিবারের সদস্যরা জানান, প্রতিবছরই এই গাছে কাঁঠাল ধরলেও এবারের ফলটি ব্যতিক্রম।

স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, এটি একটি প্রাকৃতিক বিস্ময়। সঠিক পরিচর্যা, আবহাওয়া এবং গাছের জাত—সব মিলিয়ে এমন ফলন সম্ভব। এই বিশাল কাঁঠাল শুধু হান্ডিয়াল নয়, পুরো চাটমোহরবাসীর আগ্রহের কেন্দ্র।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়