মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
সংবাদের আলো ডেস্ক: ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে মো. নান্নু কাজী (৩৩)-কে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত মধ্যরাতে বন্দরের কলাগাছিয়ার বালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি নান্নু। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।