রামগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কমোড বিতরণ
জহিরুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ১নং ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন তহবিল (রাজস্ব উদৃত্ত্ব) হতে শারীরিক প্রতিবন্ধী এবং চলাচলে অক্ষম বৃদ্ধ ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কমোড বিতরণ করা হয়।
সোমবার সকালে রামগড় ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার ও কমোড বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় সহকারী কমিশনার (ভূমি) ইসমত আরা তুহিন রামগড়ে ১নং ইউনিয়ন পরিষদের প্রশাসক আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউপি মেম্বার সহ প্রমুখ। উল্লেখ্য, ১০টি হুইল চেয়ার ও কমোড বিতরণ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।