সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদল। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল, সাধারণ সম্পাদক শিকদার মো. লিটন, সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, জেলা যুবদল সদস্য রিপন বেপারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ বিশ্বাস, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আল আমিন, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক মিঠু মির, বাকাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর পাইক, গৈলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রিপন খাঁন, বিএনপি নেতা তারেক ফকির ও যুবদল নেতা লালন খাঁন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে সরকার জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’ এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়