বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাঁশ ও করুল ভাংচুরের অভিযোগ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাঁশ ও করুল ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি কুড়ারপাড় গ্রামে।

অভিযোগ সুত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের মৃত জহর তেলীর ছেলে আজিজার রহমান(৭২) ও পার্শ্ববর্তী মঞ্জু মিয়া (৪০) এর দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন ১২ জুলাই সকালে মঞ্জু মিয়া ও তার লোকজন আজিজার রহমানের ১৫০টি বাঁশ ও বাঁশের করুল ভাংচুর করেন। এ ঘটনায় আজিজার রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আজিজার রহমান বলেন, বাঁশ ও বাঁশের করুল ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিলে প্রতিপক্ষ মঞ্জু মিয়া ও তার লোকজন মারপিট, খুন ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।

এ বিষয়ে মঞ্জু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যেসকল অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়