রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় যুবদল নেতার বাড়িতে চুরি

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটি গ্রামের সরদার বাড়ী। আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় কমিটির সহ- দপ্তর সম্পাদক, মোঃ আরজান সরদার (৩০) এর বাড়িতে, ১২-০৭-২০২৫ দিবাগত রাতে টিউবওয়েল চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, বিগত তিন/ চার মাসে চোরদের চুরিচামারি ব্যাপক হারে বেড়েছে।

এ পর্যন্ত বেশ কয়েকটি বাড়িতে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। উল্লেখ্য যে, ব্রাহ্মণ জাটি গ্রামের ইসমাইল মোল্লার ক্ষেতের পেঁয়াজ ও টিউবওয়েল,সাইফুল সরদারের স্যালো মেশিন ও ক্ষেতের রসুন,সজীব থান্দারের পুকুরের মাছ, ইসহাক শেখের কবুতর ও ধান, ইবাদল শরীফের মুরগি, শাহাবুদ্দিন শরীফ বিপুল ( শিক্ষক,কাজী আমেনা ওহেদ উচ্চ বিদ্যালয়,) ধান, পেঁয়াজ, কবুতর হাঁস-মুরগি ,নুরু মিয়ার দোকান, সানোয়ার শেখের রাজাহাঁস,জাহাঙ্গীর মোল্লার রাজাহাঁস, সবুজ থান্দারের হাঁস,এমনকি রুহুল শিকদারের বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে। বিদ্যাধর গ্রামের সৈয়দ জাকের আলীর, সেলো মেশিন ও পাম্প চুরি হয়েছে।

আতঙ্কে এলাকাবাসী, বাড়িতে অহরহ চুরি হচ্ছে। ,মাদক বেচাকেনা ব্যাপক হারে বেড়েছে। ফলে চুরি আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। উঠতি যুবকরা নেশার টাকা জোগাড় করতে চুরিতে জড়াচ্ছে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, মাদকের পাশাপাশি চুরির ঘটনা বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় অনেকে হতাশা প্রকাশ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়