সিরাজগঞ্জে দুই যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার সয়দবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশ ও তাড়াশের ইশ্বরপুর গ্রাম থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাড়াশের ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)। তিনি স্থানীয় বাজারে নরসুন্দরের কাজ করতো।
অরপজনের বয়স আনুমানিক ৩২ বছর। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, সকাল ১১ টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিনপাশে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঈশ্বরপুর গ্রামে সকালে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।