একই ছবিতে শ্রীবরদীর দুই এমপি প্রার্থী: ইবনে সিনা হাসপাতালে সাক্ষাৎ
মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দুই প্রার্থী বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতাকে এক ফ্রেমে দেখা গেছে।
১৩ জুলাই, রবিবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল ঢাকা ইবনে সিনা হাসপাতালে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মোঃ নুরুজ্জামান বাদল সাহেবকে দেখতে যান।
তিনি বাদল সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন। এই সৌজন্য সাক্ষাতে দুই রাজনৈতিক দলের নেতা একে অপরের প্রতি সম্মান ও সৌহার্দ্য প্রদর্শন করেন। আগামী জাতীয় নির্বাচনে তারা উভয়েই শেরপুর-৩ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন—একজন বিএনপি থেকে, অন্যজন জামায়াত থেকে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।