রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে গীতা বিদ্যা নিকেতন শাখার শুভ উদ্বোধন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে গীতা বিদ্যা নিকেতনের শেরনগর পূর্বপাড়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকালে শেরনগর পূর্বপাড়ায় গীতা বিদ্যা নিকেতন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা শিক্ষার্থীদের মাঝে গীতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গীতা বিদ্যা নিকেতন শাখার শুভ উদ্বোধনের সভাপতি বিশিষ্ট সমাজসেক কালীপদ হাওলাদারের সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাধব চন্দ্র সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লি: এর অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সুনীল কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবক প্রবীর মিত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অমৃত নারায়ণ দে, প্রভাষক পরিতোষ সরকার প্রমূখ। এসময় বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার দিকেও শিক্ষার্থীদের মনোযোগ দিতে হবে।

নিয়মিত গীতা পাঠ করতে হবে। কেউ যদি নিয়মিত গীতা পাঠ করে সে কখনো খারাপ পথে যেতে পারে না। গীতা এমনি একটি গ্রন্থ যা পাঠ করলে দেহ ও মন পবিত্র হয়। তাই সবাই পড়ালেখার পাশাপাশি নিয়মিত গীতা পাঠ করবেন। তাহলেই সুন্দর সমাজ গড়ে উঠবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়