বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আহসান হাবিব পাভেল(২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।‎গ্রেপ্তারকৃত আহসান হাবিব পাভেল উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের সাহেবর হোসেনের ছেলে।

পাভেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।‎পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।‎

এ বিষয়ে রোববার (১৩ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাবিব পাভেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়