বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

সংবাদের আলো ডেস্ক: প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধান সরকারসহ ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে  আবারও সংলাপে বসেছে রাজনৈতিক দলগুলো।  

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠক শুরু হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিবেন।

দিনের শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে হবে আলোচনা। এরপর তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা করবেন তারা। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়