সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় পুকুরের পানিতে নাতির মরদেহ দেখে দাদার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান(১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নাতির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দাদার মৃত্যু হয়েছে। দাদা-নাতির আকর্ষিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১২ জুলাই শনিবার সকাল১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে।স্থানীয়রা জানান,গত ১১ জুলাই শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে তার পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে হতাশায় রাত পাড়ি দেয়।

পরদিন সকাল১০ টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে নাতির মরদেহ ভাসতে দেখে দাদা আছির উদ্দিন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ অফিসার জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়