
খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে মিটফোর্ডে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দ্রত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই দুপুরে উলিপুর মসজিদুল হুদা মোড়ে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ, ছাত্র নাজমুল আল হাসান, মোজাফফর হোসেন, সাইফুল ইসলাম, মারুফা ও শারমিন প্রমুখ। মিটফোর্ডে দিনে-দুপুরে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বক্তরা বলেন, লাশের উপর লাফিয়ে উল্লাস,রক্ত পিপাসুদের হিংস্রতায় আমরা আজ চরমভাবে লজ্জিত।
কী বীভৎস ! কী হিংস্রতা গোটা বিশ্বকে দেখিয়েছে নর পিপাসুর দল। এই রক্তপিপাসুদের উল্লাসের বিচার অতি দ্রত করতে হবে। লাশের ওপরে লাফিয়ে এ উল্লাস আমরা আর কোন দিন এ নতুন বাংলাদেশে দেখতে চাই না।
আজীবনের তরে এ দেশ থেকে মব দুরিভূত করার দাবি জানিয়ে দ্রত প্রত্যেকটি অপরাধিকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বক্তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.