বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে শতাধিক খেজুর গাছ এর চারা রোপন 

শেরপুর প্রতিনিধি: শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ এর উদ্যোগে পৌর কবরস্থানে শতাধিক পরিবেশবান্ধব খেজুর গাছ এর চারা রোপন করা হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় শেরপুর জেলা শহরের পৌর কবরস্থানে বিভিন্ন স্থানে এ খেজুর গাছের চারা রোপনকালে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, পরিবেশবাদী যুব  সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ গ্রীন বয়েজ ও আজকের তারুণ্যের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারও আজকের তারুণ্যের পক্ষ থেকে মাসব্যাপী পরিবেশবান্ধব তাল ও খেজুর সহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করছি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার শহরের পৌর কবরস্থানে শতাধিক খেজুর গাছের চারা গাছ রোপন করা হলো।

পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে আরো কয়েকশত খেজুর গাছ ও তাল গাছের চারা রোপন করা হবে। এ বিষয়ে গ্রীন বয়েজ এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ বলেন, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের উদ্যোগে পরিবেশবান্ধব কাল ও খেজুরসহ পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা রোপন কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে স্বাগত ও অভিনন্দন জানাই।‌

আমাদের দেশ থেকে দেশীয় বিভিন্ন পরিবেশবান্ধব গাছ ও প্রায় বিলুপ্তের পথে এসব গাছের সাথে পরিচিতি করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মকে সহায়তা করবে বলে মনে করি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়