বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুর সীমান্তে ভারত থেকে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ 

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ১০ বাংলাদেশী নাগরিক পুশইনের ঘটনা ঘটেছে।  আজ শুক্রবার ভোর ৬ টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে ওই ঘটনা ঘটে।  বিজিবি জানায়, আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকটে ভারত থেকে ১০ জনকে পুশইন করা হয়।

খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্তে মোট ১০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে  ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছে।  এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা  জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং  ভারতের নয়াদিল্লীতে অবস্থান করে আসছিলেন।

পরে  তাদের নিকট কোন বৈধ কাগজপত্র এবং ভারতীয় পরিচয়পত্র না থাকায় আটক করে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে ভারতীয় পুলিশ।

পরবর্তীতে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফ। এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, আটককৃতদের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা এবং আজ বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়