
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সদকা হিসেবে একটি ছাগল প্রদান করা হয়েছে পাবনার শিবরামপুর এলাকায় অবস্থিত বেগম রোকেয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে এই সদকার পশু হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, আহেদ আলী বিশ্বাস ট্রাস্টের অন্যতম সদস্য হাফিজুর বিশ্বাস, ইঞ্জিনিয়ার ওয়ারেছ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, জেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম মুসাপ, স্বেচ্ছাসেবক নেতা শরিফুল ইসলাম লিটু, পিপীলিকা দলের নেতা আকাশ ইসলামসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশজুড়ে তার সুস্থতা কামনায় বিএনপি নেতাকর্মীরা দোয়া মাহফিল, খতমে কোরআন এবং সদকার আয়োজন করে চলেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.