শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ
শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। ১০ জুলাই ভোরে শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারীরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে।
বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ৬ হাজার ৪৩২পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে। জব্দকৃত প্রসাধনীর বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।