বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কোনও দলকে প্রাধান্য দিয়ে নয়, মানুষের প্রয়োজনে সংস্কার হতে হবে: নুর

সংবাদের আলো ডেস্ক: কোনও দলকে প্রাধান্য দিয়ে নয়, মানুষের প্রয়োজনে সংস্কার হতে হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গণসংস্কৃতি পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানে এ কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তেমনি কিছু মানুষ এখনও আছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,১১ মাসে সংস্কারের ছিটেফোঁটাও হয় নাই।অথচ সরকার চাইলে অনেক সংস্কার করতে পারতো। বর্তমান পুলিশ-প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়