বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরীক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মামুন খানের পানি ও স্যালাইন বিতরণ

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্লান্তি দূর করতে পরীক্ষার পরপরই পরীক্ষার্থীদের মাঝে পানি ও  স্যালাইন বিতরণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মামুন খান। এ সময় শিক্ষার্থীদের কলম ও অভিভাবকদের মাঝেও পানি ও  স্যালাইন বিতরণ করা হয়৷ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের সামনে এগুলো বিতরণ করা হয় ।

সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মামুন খান বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সারাদেশেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমার এ কার্যক্রম৷ ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে।

এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়