বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

“শ্রীবরদীতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন”

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের তিনানী ছনকান্দা গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুকন্যার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শোকাহত পরিবারগুলোর হাতে প্রত্যেককে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন, নিহত দুই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুন নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শ্রীবরদী পৌরসভার সীমানা সংলগ্ন ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশের একটি পুকুর থেকে দুই শিশুকন্যার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-তাতিহাটি ইউনিয়নের তিনানী ছনকান্দা (বেতাল বাড়ী) গ্রামের সেলিম মিয়ার কন্যা সকাল (৭) ও স্বপন মিয়ার কন্যা স্বপ্না (৬)।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়