
উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা সুপার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় উল্লাপাড়া প্রেসক্লাবে উপজেলার বাঙালা ইউনিয়নের মোড়দহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম আনসারী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ৫ আগষ্ট পরবর্তী সময় জামায়াতের নেতা এ্যাডভোকেট আবু তালেব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা সাদ, জামায়াতের কর্মী আমিরুল ইসলাম, গোলাপ হোসেন, আজিজ মিয়া,ইসমাইল হোসেন এবং আব্দুল জলিল তাকে জেলা ওলামালীগ এর নেতা অপবাদ দিয়ে তাকে মাদ্রাসা ডুকতে বাঁধা দেয় এবং পরে মারধর করে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়।
পরে এই চক্র নিজেদের মতো সাজিয়ে পদত্যাগপত্র হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থাপন করে। ভূয়া পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রহণ না করায় জামায়াতের নেতাকর্মীরা আরো ক্ষিপ্ত হয়। এতে কাজ না হলে এই মাদ্রাসা সুপার কে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়।
দীর্ঘ ২ মাস পর জেল থেকে মুক্তি পেয়ে আবারও মাদ্রাসায় গেলে তাকে অভিযুক্তরা আবারও বাঁধা দেয়। সংবাদ সম্মেলনে মাদ্রাসা সুপার নিজে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। এসময় তিনি আরো বলেন অভিযুক্ত জামায়াতের নেতাকর্মীরা তাকে এবং তার মাছুম বিল্লাহ কে ৮ জুলাই মারধর করেছে।
মাদ্রাসা সুপার বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে জামায়াতের লোকজন আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ দেয় তিনি জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত,তখন তিনি হয়রানির শিকার হয়েছে। বর্তমানে তাকে ওলামালীগ হিসেবে অপবাদ দিচ্ছে। তিনি নিজেকে প্রাণে বাঁচাতে সংবাদ সম্মেলন করছেন বলে জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.