বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ দিবসকে স্মরণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুধবার (৯ জুলাই) বান্দরবানে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করেছেন।

সকাল থেকেই বান্দরবানের রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বালাঘাটা ও উজানীপাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহার ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রার্থনা, চীবর দান, গুরু ভক্তি, ছোয়াইং দান (বৌদ্ধ ভিক্ষুদের আহার দান), বুদ্ধমূর্তি স্নান, সমবেত প্রার্থনা এবং হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা।

এ উপলক্ষে ধর্মীয় দেশনা দেন রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের এবং উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের ভদন্ত ড. সুবন্নালংকারা মহাথের।

অনুষ্ঠানে বোমাং রাজা উচ প্রু, রাজপুত্র চহ্লা প্রু জিমি, রাজপুত্র সাচিং প্রু জেরিসহ বহু দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন এবং শীল গ্রহণ করেন।

আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে তিন মাসব্যাপী বর্ষাবাসে বৌদ্ধ ভিক্ষুরা বিহারে অবস্থান করে কঠোর সংযম ও শীল পালনের মধ্য দিয়ে ধর্মচর্চা করবেন। একইসঙ্গে বৌদ্ধ পরিবারগুলোও বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধির পথ অনুসরণে ব্রতী হবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়