বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম শান্তর বৃক্ষরোপণ কর্মসূচি

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে  সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম শান্ত। বুধবার বিকেলে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন তিনি। 

সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম শান্ত বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের  ১৫ দিনের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এবং ব্যারিস্টার কায়সার কামাল 

মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বৃক্ষরোপণ করেছি । প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়