বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে হাতীবান্ধায় দুই জন ভুয়া মেজর আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তারা টাকা নিয়ে জমি উদ্ধার করে দেওয়া জন্য এসে আটক হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।

আটকৃতরা হলেন,  রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

জানাগেছে, মঙ্গরবার উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধার করার জন্য মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন তারা। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানা, তারা নিজেকে মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, তারা নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়