বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চৌহালীতে বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন কামরুল

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম কামরুজ্জামান (কামরুল)। মঙ্গলবার বিআরডিবির অধীন চৌহালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে ছাতা প্রতীকে সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন কামরুল।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ৬ ভোট। এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে শান্তিপূর্ণভাবে ২৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রদান করেন। মোট ভোটার ছিলেন ২৫ জন।

একজন ভোটার অনুপস্থিত ছিলেন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেসরকারি ফলাফলে এস এম কামরুজ্জান কামরুলকে বিজয়ী ঘোষনা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়