বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মামুন খানের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: মামুন খান। মঙ্গলবার দুপুরে সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। 

সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুন খান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।  আজ আমি এরই ধারাবাহিকতায়  সুসং সরকারী কলেজ চত্বরে  বৃক্ষরোপন কর্মসূচি করেছি৷ 

সকলকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়