
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট জলিল গেইট এর সামনে ঢাকামুখী লেনে শুকলাল দাস (৪২) নামে এক ব্যাক্তি রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি লরির ধাক্কায় ছিটকে পড়লে লরিটি তার উপর দিয়ে গেলে সে ঘটনাস্হলে মারা যায়। সোমবার সকালে সারে ৯টার দিকে এ ঘটনা।
নিহত শুকলাল দাস সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের পুত্র।সে পেশায় একজন পিকআপ ভ্যান চালক।দূর্ঘটনার সময় সকালে তার পিকআপ ভ্যান টি রেখে রাস্তা পার হচ্ছিল। এ বিষয়ে,সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, নিহত পিকআপ চালক রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতিতে আসা লরি ধাক্কা দিলে সড়কে পড়ে যান।
পরে তার শরীরের উপর দিয়ে লরিটি চলে গেলে এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ ঘাতক লরিটি কে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.