আলফাডাঙ্গায় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ পৃষ্ঠে মেরিন জাহাজ মাস্টারের মৃত্যু
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা নিবাসী মোঃ নাসিরউদ্দীন নাসির মেরিন মাস্টার (৪৮) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ পৃষ্ঠে বড়গাঁ নতুন বাজারে তার নিজের দোকানে রিপ্রিয়ারিং এর কাজে বারাশিয়া নদী থেকে মোটর যোগে পানির লাইন সংযোগ দেওয়ার সময় আজ ৭ জুলাই সোমবার আনুমানিক বেলা ১২ টার দিকে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) স্থানীয় সূত্রে জানা যায়, বারাশিয়া নদীতে নাসির মাস্টার কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানার উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরোত হাল প্রতিবেদন করছেন বলে জানা যায়। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুভগ্রাহী রেখে গেছেন। নাসির মাস্টারের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।