
মো: আখতার হোসেন হিরন: "খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল"সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে প্রতিদিন বিকেল হলেই দেখা মেলে ফুটবল প্রেমিদের। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ভীর থাকে উৎসুক জনতার।
২১জুন শনিবার বিকেলে থানা মাঠের ফুটবল খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার আওতাধীন সলঙ্গা সদর শাখায় যুববিভাগের উদ্যাগে ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর মো: রাশেদুল ইসলাম শহিদ,থানা আইটি বিভাগের সেক্রেটারী মো: নাঈম হাসান হৃদয়, ২নং ওয়ার্ড সেক্রেটারী মো: শাহাদাৎ হোসেন, ৪নং ওয়ার্ড সেক্রেটারী মো: ফরিদুল ইসলাম সহ আরো বিভিন্ন স্তরের দ্বায়িত্বশীলবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.