
উজ্জ্বল অধিকারী: দেশে এসে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের অত্যাচারের কারণে দেশ থেকে দূরে আছেন। কিন্তু যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেদিন আপনাদের সকল মামলার খালাস হয়ে গেছে।
কোন মামলা নেই তারপরে কি দেশের মাটির গ্রান নিতে ইচ্ছে করে না? কেন আপনারা বিদেশের মাটিতে বসে আছেন? প্রধানমন্তীত্ব ঠিক হলেই কি দেশে ফিরবেন? দেশকে ভালবাসলে বিনা কারণে কোন মানুষ দেশের বাইরে থাকে না। বাংলাদেশের মানুষ যদি রাজনীতি গ্রহণ করত তবে ২৪ এর গণঅভ্যুত্থান হতো না।
২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পরিবার তান্ত্রিক রাজনীতিকে না বাচক বলেছে। এই দেশকে কোন পরিবারের কাছেই ইজারা দেওয়া হয়নি।
শনিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি'র সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এক কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি'র সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি আরো বলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন করায়ত্ব করে রাখা হয়েছে।
আরও একবার জোর যার মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন এখনই যদি রুখে না দাড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ন-সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, জাতীয় যুবশক্তির সংঠগক ইসমাইল হোসেন সিরাজী প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.