
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন গফরগাঁও থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব শিবিরুল ইসলাম।
আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রম, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং-এর জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হন। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি প্রদান করা হয়।
জনগণের আস্থা অর্জন, মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নিরাপত্তা, এবং দ্রুত অপরাধ তদন্তের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে গফরগাঁও থানায় নাগরিকদের নিরাপত্তা ও সেবার মান অভূতপূর্বভাবে উন্নীত হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁর এই অর্জনে আনন্দিত এবং গর্বিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ওসি শিবিরুল ইসলাম স্যারের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। ওসি শিবিরুল ইসলাম বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, গফরগাঁও থানা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সততা ও পরিশ্রমের ফসল। আমি জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই কাজ করে যাচ্ছি।
আগামী দিনগুলোতেও যেন এভাবেই মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করতে পারি, সেই দোয়া চাই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.