
মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর থেকে ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদের নেতৃত্বে পাবইয়ের হাওর, পাথরঘাটা ও আশপাশের জলাশয়ে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে এনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর শাদী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ জানান, কিছু অসাধু জেলে হাওরাঞ্চলের নদ-নদী ও বিল থেকে মা মাছ ও পোনা নিধনের জন্য অবৈধ জাল ব্যবহার করছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.