
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দি এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুর রহমান কামালী, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, ডাঃ রাজু দে, আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রুম্পী চৌধুরী, সার্বিক সহযোগিতায় কাবেরী চক্রবর্তী, নীলিমা ভট্টাচার্য, সোমা কানুনগো, শিউলি খাতুন, অজিত নাথ প্রমূখ। এই সময় বক্তারা বলেন,একাগ্রতা ও পরিশ্রমে শিক্ষার্থীরা অর্জন করবে সাফল্য। এস.এস.সি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণে মনোযোগী হতে বলেন এবং স্বপ্ন পূরণের পথে কঠিন পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, নৈতিকতা ও সহনশীলতার মূল্য শেখানোর উপর গুরুত্বারোপ করেন। পুরস্কার বিতরণের মাধ্যমে তারা মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা যোগান। ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা প্রদান করেন। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। শিক্ষকতা একটি মহান পেশা, যা সমাজের জন্য অমূল্য অবদান রাখে। তারা বলেন, শিক্ষকের পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসাই শিক্ষার্থীদের সঠিক পথনির্দেশক। মোহাম্মদ শফিকুর রহমান কামালীর দীর্ঘ শিক্ষকতার জীবন তার ছাত্র-ছাত্রীদের জন্য অনুপ্রেরণা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.