
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামীলীগ সভাপতি খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে শনিবার (২২ মার্চ) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক য়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শিয়ালকোল হাট থেকে শনিবার বিকেলে তাকে আটক করে থানা পুলিশ।
পরে টাঙ্গাইলের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইলে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচাজ একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইলের নাশকতা মামলায় খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.