
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান।
এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি আরও একবার বাঘবেড় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি ছাড়াও নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.